BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা উদ্বোধন

কসবায় ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা উদ্বোধন

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬।

ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ মে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে মেলা। এই মেলা চলবে আগামী ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত।

ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম । উদ্বোধন শেষে উপস্থিত সকল অতিথিগন রেলীতে অংশগ্রহণ করেন।

​পরে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবিরের সভাপতিত্বে ভূমি সেবা মেলার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে ভূমি সেবা দিতে সরকার সম্পূর্ণ অটোমেটেড বা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এখন ঘরে বসেই নাগরিকেরা ১৬১২২ নম্বরে কল করে কিংবা land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা অনলাইনেই গ্রহণ করতে পারছেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল, কসবা থানা উপ-পরিদর্শক ফারুক হোসেন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাবেক পৌর বিএনপি সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহাম্মদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আইয়ুম খান ও কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন প্রমুখ ।

​এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সেবা নিতে আসা সাধারণ নাগরিকবৃন্দ।

​২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মেলা প্রাঙ্গণে “নাগরিক সেবা ২৪/৭” নিশ্চিত করতে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এখান থেকে নাগরিকেরা সরাসরি বিনামূল্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও ডিজিটাল সেবা সংক্রান্ত তথ্য ও সহায়তা নিতে পারবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পেছনের দরজা দিয়ে বিশ্বকাপ প্রবেশের সুযোগ নিতে চায় সুইডেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত