BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় সোহরাব হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন একই এলাকার মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া ঈদগাহে মাঠে শামস উদ্দিন নামে এক ব্যক্তির জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হন সোহরাব হোসেন। যাওয়ার সময় তিনি জামালপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয়রাল জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান