BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অফিস দখল বিরোধে খুলনায় ঠিকাদার সমিতির কার্যালয়ে গুলিবর্ষণ, সহ-সভাপতি আহত

অফিস দখল বিরোধে খুলনায় ঠিকাদার সমিতির কার্যালয়ে গুলিবর্ষণ, সহ-সভাপতি আহত

খুলনা ব্যুরো: খুলনা নগরীর তারেরপুকুর এলাকায় খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতি-এর কার্যালয়ে প্রতিপক্ষের গুলিতে শেখ হারুনুর রশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। তিনি সংগঠনটির নির্বাচিত সহ-সভাপতি বলে জানিয়েছেন সমিতির নেতারা।

মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে নগরীর জাতিসংঘ পার্কসংলগ্ন আলহেরা জামে মসজিদের দোতলায় অবস্থিত সমিতির অফিসে এ ঘটনা ঘটে।

গুলিটি হারুনুর রশিদের ডান পায়ের রানে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও সমিতির নেতাদের দাবি, অফিস দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, প্রতিপক্ষ মব করে আমাদের জায়গা দখল করে নেয়। এ নিয়ে খুলনায় এবং হাইকোর্টে মামলা করি। মামলায় আমাদের পক্ষে রায় হলে আমরা অফিসে কার্যক্রম শুরু করি। কিন্তু তারা কোনো আদালতের আদেশ মানেনি।

তিনি আরও অভিযোগ করেন, স্বপন এসে বলে ‘আসো গোলাগুলি করি’। এরপর তারা এসে আমাকে লক্ষ্য করে গুলি চালায়। আমার ছেলে বাধা দিলে গুলিটি সরে গিয়ে হারুনুর রশিদের পায়ে লাগে। তার দাবি, শর্টগান দিয়ে গুলি করা হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, মানিকতলা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী স্বপন, নিরালার ওয়েজুল ইসলাম, সোনাডাঙ্গার সরদার তকিবুল ইসলাম, হাফিজ, এরশাদসহ আরও কয়েকজন এ ঘটনায় জড়িত।

এদিকে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নিজেদের মধ্যে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। কারা গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান