BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত

বিটিসি বিনোদন ডেস্ক: বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‌‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস’ (এএমএ)-এর ৫২তম আসরে শীর্ষ সম্মান লুফে নিয়েছে জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস।

সামরিক পরিষেবার কারণে দীর্ঘ বিরতিতে থাকলেও ভক্তদের ভালোবাসায় বিন্দুমাত্র ভাটা পড়েনি তা প্রমাণ করে দ্বিতীয়বারের মতো বছরের সেরা শিল্পী বা ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে ব্যান্ড দলটি।

এর আগে, ২০২১ সালেও এই খেতাব অর্জন করেছিল তারা।

এবার সেরা শিল্পীর পাশাপাশি ‘সং অব দ্য সামার’ এবং ‘সেরা পুরুষ কে-পপ শিল্পী’সহ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে বাজিমাত করেছে বিটিএস।

এবারের আসরে বিটিএসের পাশাপাশি তুমুল আলোড়ন তৈরি করেছে নতুন পপ ব্যান্ড ‘ক্যাটসআই’। তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়েও তারা জিতে নিয়েছে ‘নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার’ বা বছরের সেরা নবাগত শিল্পীর পুরস্কার।

এর পাশাপাশি সেরা মিউজিক ভিডিও এবং ব্রেকথ্রু পপ আর্টিস্টের ট্রফিও গেছে তাদের ঝুলিতে।

অন্যদিকে, নবাগত বিভাগে পুরস্কার না পেলেও রকরকানি পারফরম্যান্স দিয়ে আসর মাতিয়েছেন গায়ক সোম্বর। ‘ব্যাক টু ফ্রেন্ডস’ গানের জন্য সেরা রক/অল্টারনেটিভ গান এবং ‘আই বেয়ারলি নো হার’ ব্যান্ডের জন্য সেরা রক/অল্টারনেটিভ অ্যালবামের পুরস্কারসহ মোট তিনটি ট্রফি নিজের করে নিয়েছেন তিনি।

এ ছাড়া ‘কে-পপ ডেমন হান্টার্স’ সাউন্ডট্র্যাকের ‘গোল্ডেন’ গানটির জন্য ইজেআই, অড্রে নুনা এবং রেই আমি যৌথভাবে বছরের সেরা গানের পুরস্কার ঘরে তুলেছেন।

এএমএ-র এবারের আসরের নিয়ম অনুযায়ী কেবল সশরীরে উপস্থিত থাকা তারকাদের নামই মূল মঞ্চে ঘোষণা করা হয়। ফলে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর মতো অন্যতম শীর্ষ পুরস্কারের ঘোষণা মূল সম্প্রচারে দেখানো হয়নি, যা পরে সাবরিনা কার্পেন্টারের ‘ম্যানস বেস্ট ফ্রেন্ড’ অ্যালবামের ঝুলিতে যায়।

পুরস্কারের সংখ্যার দিক থেকে বিটিএস, ক্যাটসআই, সোম্বর ও সাবরিনা কার্পেন্টারের পাশাপাশি কার্ডি বি, ব্রুনো মার্স এবং হান্টার/এক্স ব্যান্ডের কণ্ঠশিল্পীরা তিনটি করে ট্রফি জিতে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

অন্যদিকে পপ কুইন টেইলর সুইফট সর্বোচ্চ আটটি মনোনয়ন পেয়েও এবার খালি হাতে ফিরেছেন, যা ভক্তদের জন্য বেশ হতাশাজনক। তবে ৪০টি এএমএ ট্রফি জয়ের মাধ্যমে ইতিহাসের সর্বোচ্চ পুরস্কারজয়ী হিসেবে তার গড়া রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি।

সুইফটের পাশাপাশি সাতটি মনোনয়ন পাওয়া অলিভিয়া ডিন এবং ছয়টি করে মনোনয়ন পাওয়া লেডি গাগা ও অ্যালেক্স ওয়ারেনও এবার কোনো ট্রফি ছাড়াই আসর শেষ করেছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পেছনের দরজা দিয়ে বিশ্বকাপ প্রবেশের সুযোগ নিতে চায় সুইডেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত আজ শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করবেন হাজিরা চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার ফ্রেঞ্চ ওপেনে সোনালি পোশাকে ঝলমলে ওসাকা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার ঢাকায় ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ব্যাপারে হাসপাতাল কতৃর্পক্ষের বক্তব্য ও গভীর দুঃখ প্রকাশ বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র ১০ বছর পর যমজ সন্তানের মা–বাবা হলেন আলোচিত তারকা দম্পতি