BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান

কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রতিরক্ষাশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ‘ধারাবাহিক হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

একই সঙ্গে বিদেশি নাগরিকদের কিয়েভ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহে অধিকৃত লুহানস্ক অঞ্চলের স্টারোবিলস্ক শহরে শিক্ষার্থীদের একটি আবাসিক ভবনে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন।

এতে অন্তত ১৮ জন নিহত হন। এর জবাবে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন তাদের ড্রোন যুদ্ধের সক্ষমতা উল্লেখজনকভাবে বাড়িয়েছে। বিশেষ করে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে তারা বেশ সাফল্যও পেয়েছে।

রাশিয়া এসব হামলাকে ‘সন্ত্রাসবাদ‘ হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা।

চার বছর আগে ইউক্রেনে হামলা শুরু করা রাশিয়া ইউক্রেনের পূর্ব দিকের চারটি অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। তারই একটি লুহানস্ক। গত সপ্তাহে অঞ্চলটির স্টারোবিলস্ক শহরে ইউক্রেনীয় বাহিনী হামলা চালায়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, স্টারোবিলস্কে হামলার ঘটনাটিকে তারা ‘চূড়ান্ত সীমা’ হিসেবে দেখছে। এর জবাবে রাশিয়া এখন ‘ধারাবাহিকভাবে পরিকল্পিত হামলা’ চালাবে।

ইউক্রেনে ড্রোন তৈরি, প্রোগ্রামিং এবং এর ব্যবহারের প্রস্তুতির সঙ্গে যুক্ত নির্দিষ্ট স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে।

বিবৃতিতে বলা হয়, এসব স্থাপনা কিয়েভ শহরজুড়ে ছড়িয়ে আছে। তাই কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার কর্মীরাসহ কিয়েভে বসবাসকারী বিদেশি নাগরিকদের শিগগিরই শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্কতা দেওয়া হয়েছে।

এ ছাড়া কিয়েভের বাসিন্দাদের সামরিক ও প্রশাসনিক স্থাপনার কাছাকাছি না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ পরিকল্পনার বিষয়ে অবহিত করেছেন।

কিয়েভে থাকা মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পেছনের দরজা দিয়ে বিশ্বকাপ প্রবেশের সুযোগ নিতে চায় সুইডেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত আজ শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করবেন হাজিরা চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার ফ্রেঞ্চ ওপেনে সোনালি পোশাকে ঝলমলে ওসাকা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার ঢাকায় ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ব্যাপারে হাসপাতাল কতৃর্পক্ষের বক্তব্য ও গভীর দুঃখ প্রকাশ বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র ১০ বছর পর যমজ সন্তানের মা–বাবা হলেন আলোচিত তারকা দম্পতি