পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রমিত বাংলা ভাষা চর্চা ও সাম্প্রতিক প্রবনতা শির্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গলবার সকাল থেকে জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন, জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন।
কর্মশালায় সভাপতিত্বের পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক এহতেশামুল হক ও নীলফামারী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক মণিশংকর দাশ গুপ্ত।
কর্মশালায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক আবুল কালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

