BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ১০ জন কারাগারে

ইসলামপুরে নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ১০ জন কারাগারে

জামালপুর প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) জামালপুরের সংশ্লিষ্ট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশে যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ​ফারুক হোসেন সুমন, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. শাওন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাহাবুব হোসেন (মেরাজ মেম্বার), গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ ​রহিম দালাল, ছাত্রলীগ নেতা মোঃ জিয়া, আওয়ামী লীগ কর্মী রিপন, রবিজল হক,​ সাইফুল ইসলাম ফারাজী ও ​তামশা লক্ষ্মী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে ৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি? কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩ চুপিসারে বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক