BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

বিটিসি স্পোর্টস ডেস্ক: সান্তোসে সতীর্থ নেইমারের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তরুণ ফুটবলার রবিনিও জুনিয়র। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন তিনি। প্রতিবেদন গোল ডটকমের।

গত রোববার (৩ মে) অনুশীলনের সময় এই দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, অনুশীলনে ড্রিবল করে নেইমারকে পাশ কাটানোর পর ক্ষুব্ধ হয়ে ৩৪ বছর বয়সী নেইমার শারীরিকভাবে আক্রমণ করেন ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়রকে। যদিও পরে নেইমার তার আচরণের জন্য রবিনিও জুনিয়র এবং তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করেন।

তবে ইএসপিএন ব্রাজিল সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই দুই খেলোয়াড় সতীর্থ ও ক্লাব কর্মকর্তাদের সামনে সৌহার্দ্যপূর্ণভাবে কথা বলেছিলেন। সেই বিবেচনায় রবিনিও জুনিয়র ও তার প্রতিনিধিদের এই পদক্ষেপে বিস্মিত হয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের ঘনিষ্ঠ সূত্রের দাবি, রবিনিও জুনিয়রের এই অবস্থানের পেছনে ক্লাব ছাড়ার ইচ্ছাই কাজ করছে, এবং প্রকাশ্য ক্ষমা দাবির বিষয়টি আইনি উপায়ে চুক্তি বাতিলের কৌশল হতে পারে। তবে তার প্রতিনিধিরা এই দাবি নাকচ করে বলেছেন, খেলোয়াড়ের প্রতিক্রিয়া সম্পূর্ণই ওই ঘটনার প্রেক্ষিতে।

এদিকে, সাম্প্রতিক সময়ে দলে খুব বেশি সুযোগ না পাওয়ায় রবিনিও জুনিয়রকে অন্য কোনো ক্লাবে ধারে পাঠানোর সম্ভাবনাও রয়েছে। গত গ্রীষ্মে সান্তোসের মূল দলে ওঠা এই তরুণের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত।

ঘটনার পরও দুই খেলোয়াড়ই দলের সঙ্গে প্যারাগুয়ের আসুনসিওনে সুদামেরিকানা গ্রুপ ম্যাচ খেলতে গিয়েছেন, যেখানে প্রতিপক্ষ ডেপোর্তিভো রেকোলেতা।

জানা গেছে, সফরের সময় নেইমার, রবিনহো জুনিয়র এবং গ্যাব্রিয়েল বারবোসা (গ্যাবিগোল) একসঙ্গে মধ্যাহ্নভোজও করেছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী