BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৭ টায় জেলা পরিষদ প্রশাসকের নিজ বাসভবনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রাকিন রাইহান রবীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির এবং সদস্য সচিব মো. ইমদাদুল হক লিমন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ প্রশাসকের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রশাসক মহোদয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান।

এ সময় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বলেন, “তরুণরাই দেশের আগামীর নেতৃত্ব দেবে। ছাত্ররাজনীতি হতে হবে দেশপ্রেম, শৃঙ্খলা ও জনকল্যাণমুখী। আমি আশা করি, নবগঠিত এ কমিটি রাজশাহীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজশাহীর উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ দপ্তর, রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী