BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে জ্বালানি তেল না পেয়ে বাইকারদের সড়ক অবরোধ

ইসলামপুরে জ্বালানি তেল না পেয়ে বাইকারদের সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পাম্পে তেল বিক্রি হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পরলে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৬ এপ্রিল) সকালে ইসলামপুর পৌর এলাকা টংগের আগলা গ্রামে মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে এ অবরোধ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে বুঝিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, তেল দেবে এমন খবর ছড়িয়ে পরায় সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনও তেল সরবরাহ না করায় ক্ষোভে ফেটে পড়েন চালকরা। একপর্যায়ে তারা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন।

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে ঘটনাস্থলে পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বিটিসি নিউজকে বলেন, ওই ফিলিং স্টেশনে আজ জ্বালানি দেওয়ার কোন পরিকল্পনা ছিলনা। স্যোসাল মিডিয়া বিভ্রান্তিকর পোষ্ট থেকেই এমন ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী