BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩

কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি ‘মনস্টার ট্রাক’ ভিড়ের মধ্যে ঢুকে পড়ার ঘটনায় তিনজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গেল রোববার (৩ মে) কাওকা প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর পোপায়ানে একটি অনুষ্ঠান চলাকালে চালকের গাড়ির ব্রেক ফেল করেছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, ট্রাকটি একটি ব্যারিয়ার ভেঙে ভিড়ের মধ্যে ঢুকে পড়লে লোকজন দৌড়াতে শুরু করে। পরে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে থামে ট্রাকটি।

এতে অন্তত ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শহরের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্র এল এস্পেকটাডোর জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ বছর বয়সি এক কিশোরী নিহত হয়েছে।

পোপায়ান পুলিশ কমান্ডার কর্নেল জুলিয়ান কাস্তানেদা আউটলেট এল টিম্পোকে বলেছেন, ট্রাকটিতে ‘যান্ত্রিক ত্রুটি’ ছিল বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, ‘গাড়িটি গতি বাড়িয়েছিল, ব্রেক করতে পারেনি। চালকের অবস্থা স্থিতিশীল।’

এ ঘটনায় তদন্ত হবে বলে জানিয়েছেন শহরের মেয়র। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী