BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে

রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী আঞ্চলিক বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা পেতে ঘুষের অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের দাবি, সিন্ডিকেটের মাধ্যমে টাকা না দিলে পরীক্ষায় পাস করা বা প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, প্রতিদিন গড়ে শতাধিক ড্রাইভিং লাইসেন্সের আবেদন জমা পড়লেও সপ্তাহে মাত্র এক-দুই দিন পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নিতে এলে আবেদনকারীদের বায়োমেট্রিক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ধাপ পেরোতে হয়। তবে এসব প্রক্রিয়ায় ঘুষ ছাড়া অগ্রসর হওয়া কঠিন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

নগরীর তাহসিনুল আমিন রাহী বলেন, পরিচিত ব্যক্তি বা অর্থের বিনিময়ে সহজেই কাজ সম্পন্ন হলেও সাধারণ আবেদনকারীদের দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়। একই অভিযোগ করেছেন নগরীর কাজলা এলাকার হিরা ও সাদ্দাম। তাঁদের দাবি, টাকা দিলে দ্রুত লাইসেন্স পাওয়া যায়, আর না দিলে নানা অজুহাতে আবেদন আটকে দেওয়া হয়।

একাধিক সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়। হালকা লাইসেন্সের জন্য সর্বনিম্ন ৩ হাজার এবং ভারি লাইসেন্সের জন্য প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে মাসে প্রায় অর্ধকোটি টাকার লেনদেন হয় বলেও দাবি সূত্রগুলোর।

সূত্র আরও জানায়, কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে একটি সিন্ডিকেট এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে সহকারী পরিচালক পদ শূন্য থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোটরযান পরিদর্শক সমুন হোসেন বলেন, এ বিষয়ে কিছু জানেন না তিনি।

আর সহকারী পরিচালকের দায়িত্বে থাকা প্রকৌশলী মোঃ শাহজামান জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী