BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের টপার আর্সেনাল ও স্প্যানিশ লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদ। আগেও তিনবার ফাইনালে উঠেছিল মাদ্রিদ, রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে। সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৬ সালে।

অন্যদিকে, আর্সেনালের একমাত্র ফাইনাল খেলার অভিজ্ঞতা সেটিরও ১০ বছর আগে, ২০০৬ সালে। সেই ফাইনালে হেরেছিল গানারবাহিনীও। দুদলের সামনে সুযোগ লম্বা সময়ের অপেক্ষার অবসান ঘটানোর।

মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

সেমির প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে মাদ্রিদ ও আর্সেনাল। ফিরতি লেগে মঙ্গলবার রাত ১টায় লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। হাঙ্গেরির বুদাপেস্টে হতে চলা ফাইনালের টিকিট পাওয়ার স্বপ্নে বিভোর উভয়ই।

বর্তমানে দুদলই বেশ ছন্দে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে বেশ আত্মবিশ্বাসী আর্সেনাল। অন্যদিকে, ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে অ্যাটলেটিকো।

দলের সেরা তারকাদের বিশ্রাম দেয়ার সুযোগও পেয়েছেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। আর্সেনালে বড় সুখবর হল বুকায়ো সাকার ফেরা। মিকেল আর্তেতার আক্রমণে সাকার উপস্থিতি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ- একইসঙ্গে দুই ট্রফি জেতার স্বপ্ন দেখছে গানাররা। অ্যাটলেটিকো ভরসা করছে জমাট রক্ষণ ও অভিজ্ঞতার উপর। দলবদল নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা জুলিয়ান আলভারেজ এ ম্যাচে কেমন করেন, তা দেখার অপেক্ষা।

দুদলের মুখোমুখি লড়াইয়ের দিকে তাকালে অবশ্য জয়ের পাল্লা ভারী আর্সেনালের। ৬ দেখায় দুটিতে জয় পেয়েছে গানাররা, অ্যাটলেটিকোর জয় একটিতে। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র।

চলতি মৌসুমে গ্রুপ রাউন্ডে প্রথম দেখায় অ্যাটলেটিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল আর্সেনাল, যা এখন প্রতিশোধের অনুপ্রেরণার কাজ করতে পারে। অন্যদিকে অ্যাটলেটিকোও ইউরোপে বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতায় সমৃদ্ধ, বিশেষ করে দুই লেগের টুর্নামেন্টে তারা বহুবার চাপ সামলেছে।

স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের মাঠে শেষ ১৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে আর্সেনাল। এরমধ্যে টানা শেষ তিন ম্যাচে কোন গোল না খেয়েই জিতেছে।

চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দলগুলোর বিপক্ষে আগে ৯ বার মুখোমুখি হয়ে ৫ বার জিতেছে গানাররা।

২০০৫-০৬ মৌসুমে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠার সুখস্মৃতিও আছে। চলতি আসরে এপর্যন্ত কোন ম্যাচ হারেনি আর্সেনাল। ১০ জয় ও ৩ ড্র নিয়ে দারুণ ছন্দে আছে চ্যাম্পিয়ন্স লিগে।

অন্যদিকে ইংলিশ দলগুলোর বিপক্ষে শেষ ১৩ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে স্প্যানিশ অ্যাটলেটিকো। প্রিমিয়ার লিগের দলগুলোর মাঠে খেলা শেষ চার ম্যাচেই হেরেছে তারা।

উয়েফার সেমিফাইনালে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে আবার শতভাগ সফল। আগের তিন লড়াইয়ে প্রতিবার জয় তুলেছে অ্যাটলেটিকো। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী