BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র

বিটিসি স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ মে) শক্তিশালী এই দলটির ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো।

এবারের আসরে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শার্লট এফসির অভিজ্ঞ তারকা ডিফেন্ডার টিম রিম।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলতে যাওয়া টিম রিমের অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের জন্য বড় ধরনের সহায়তা হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

নতুন ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে স্বাগতিক দেশ হিসেবে ঐতিহাসিক সাফল্যের স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র।

ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন, ক্রিস ব্র্যাডি (শিকাগো এফসি), ম্যাট ফ্রিজ (নিউইয়র্ক সিটি এফসি) এবং ম্যাট টার্নার (নিউ ইংল্যান্ড রেভোল্যুশন)।

রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন, ম্যাক্স আর্ফস্টেন (কলম্বাস ক্রু), সার্জিনো ডেস্ট (পিএসভি), অ্যালেক্স ফ্রিম্যান (ভিয়ারিয়াল), মার্ক ম্যাকেঞ্জি (তুলুস এফসি), টিম রিম (শার্লট এফসি), ক্রিস রিচার্ডস (ক্রিস্টাল প্যালেস), অ্যান্টনি রবিনসন (ফুলহ্যাম), মাইলস রবিনসন (এফসি সিনসিনাটি), জো স্ক্যালি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ) এবং অস্টন ট্রাস্টি (সেল্টিক)।

মাঝমাঠে শক্তি বাড়াতে পচেত্তিনো আস্থা রেখেছেন, টাইলর অ্যাডামস (বোর্নমাউথ), সেবাস্টিয়ান বারহল্টার (ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপস), উইস্টন ম্যাককিনে (জুভেন্টাস), ক্রিস্টিয়ান রোল্ডান (সিয়াটল সাউন্ডার্স), ব্রেন্ডন অ্যারনসন (লিডস ইউনাইটেড), জিওভান্নি রেইনা (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), মালিক তিলম্যান (বায়ার লেভারকুসেন) ও টিম উইয়াহ (মার্শেই) এর ওপর।

আক্রমণভাগে স্বাগতিকদের মূল ভরসা হিসেবে থাকছেন, তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ (এসি মিলান)।

আক্রমণভাগ সামলাবেন, আলেজান্দ্রো জেন্দেজাস (ক্লাব আমেরিকা), ফ্লোরিয়ান বালোগুন (মোনাকো), রিকার্ডো পেপি (পিএসভি) এবং হাজি রাইট (কোভেন্ট্রি সিটি)।

ঘরের মাঠের চেনা দর্শক ও পরিবেশে এই স্কোয়াড নিয়ে বড় সাফল্যের আশা ব্যক্ত করেছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পেছনের দরজা দিয়ে বিশ্বকাপ প্রবেশের সুযোগ নিতে চায় সুইডেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত আজ শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করবেন হাজিরা চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার ফ্রেঞ্চ ওপেনে সোনালি পোশাকে ঝলমলে ওসাকা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার ঢাকায় ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ব্যাপারে হাসপাতাল কতৃর্পক্ষের বক্তব্য ও গভীর দুঃখ প্রকাশ বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র ১০ বছর পর যমজ সন্তানের মা–বাবা হলেন আলোচিত তারকা দম্পতি