BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রেঞ্চ ওপেনে সোনালি পোশাকে ঝলমলে ওসাকা

ফ্রেঞ্চ ওপেনে সোনালি পোশাকে ঝলমলে ওসাকা

বিটিসি স্পোর্টস ডেস্ক: আরেকটি গ্র্যান্ড স্ল্যাম এবং নাওমি ওসাকার আরেকটি আইকনিক পোশাক দেখল বিশ্ব। ফ্রেঞ্চ ওপেনের রাতে আইফেল টাওয়ারের মতো ঝলমলে একটি পোশাক পরিধান করে মেজর টুর্নামেন্টগুলোতে চোখধাঁধানো সাজের ঐতিহ্য অব্যাহত রেখেছেন।

প্যারিসের সুজান লেংলেন কোর্টে ফ্রেঞ্চ ওপেন প্রবেশ করেন অসধারণ কালো কর্সেট এবং ঝরনার মতো নেমে আসা কুঁচি দেওয়া স্কার্ট পরিধান করে। যার লাল অংশ মাটির ওপর নেমে ছিল।

গম্ভীর পোশাকের নিচে ওসাকা একটি ঝলমলে সোনালি টেনিস ড্রেস পরেছিলেন। যার সিকুইনগুলো প্যারিসের প্রখর রোদে প্রতিফলিত হচ্ছিল।

চারবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন কোর্টেও উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন। জার্মানির লরা সিগেমুন্ডকে ৬-৩, ৭-৬ (৭-৩) ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

ওসাকার পরিধান কালো পোশাকটি ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার কেভিন জার্মানিয়ার। যিনি ফ্যাশনে তাঁর টেকসই পদ্ধতির জন্য পরিচিত।

সোনালি পোশাকটি নাইকি বিশেষভাবে তৈরি করেছিল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পেছনের দরজা দিয়ে বিশ্বকাপ প্রবেশের সুযোগ নিতে চায় সুইডেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত আজ শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করবেন হাজিরা চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার ফ্রেঞ্চ ওপেনে সোনালি পোশাকে ঝলমলে ওসাকা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার ঢাকায় ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ব্যাপারে হাসপাতাল কতৃর্পক্ষের বক্তব্য ও গভীর দুঃখ প্রকাশ বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র ১০ বছর পর যমজ সন্তানের মা–বাবা হলেন আলোচিত তারকা দম্পতি