BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছে নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে চাঁদে মানব উপস্থিতি স্থায়ী করার পরিকল্পনার অংশ হিসেবে রোবোটিক ল্যান্ডার, ‘হপিং ড্রোন’ এবং বিশেষ যান পাঠানো হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পে একাধিক বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ‘ব্লু অরিজিন’ও।

যুক্তরাষ্ট্রের লক্ষ্য, ২০২৯ সালের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও চাঁদে আমেরিকান নভোচারী অবতরণ করানো। তবে এই লক্ষ্য অর্জনের দৌড়ে যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীন।

দেশটি ২০৩০ সালের মধ্যে নিজস্বভাবে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

গত সোমবার (২৫ মে) চীন তাদের ‘শেনঝৌ-২৩’ মহাকাশযান উৎক্ষেপণ করেছে, যার মাধ্যমে তিয়ানগং স্পেস স্টেশনে নতুন নভোচারী দল পাঠানো হয়েছে।

অন্যদিকে, গত মার্চে নাসা জানায়, চাঁদের দক্ষিণ মেরুতে ২০৩২ সালের মধ্যে পারমাণবিক ও সৌরশক্তি নির্ভর একটি স্থায়ী ঘাঁটি নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলারের কর্মসূচি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) নাসার অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান বলেন, এই পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র চাঁদ নিয়ে গবেষণায় আরো এগিয়ে যাবে।

এই ঘাঁটি নির্মিত হলে সেখানে বৈজ্ঞানিক গবেষণা চালানো যাবে, মূল্যবান সম্পদ অনুসন্ধান করা সম্ভব হবে এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাত্রাও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, নাসার এই সময়সূচি বাস্তবসম্মত নয়।

যুক্তরাষ্ট্রের অ্যাপোলো-পরবর্তী নতুন চন্দ্র অভিযান ‘আর্টেমিস-২’ সফল হলেও, বিজ্ঞানীদের একাংশের মতে চীনই প্রথম দেশ হতে পারে যারা আবারও চাঁদে মানুষ অবতরণ করাবে।

ইউনিভার্সিটি অব ওপেনের লুনার সায়েন্টিস্ট ড. সিমিওন বার্বার বলেন, নাসা এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তাদের ল্যান্ডিং প্রযুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় চীন এগিয়ে যেতে পারে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পেছনের দরজা দিয়ে বিশ্বকাপ প্রবেশের সুযোগ নিতে চায় সুইডেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত আজ শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করবেন হাজিরা চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার ফ্রেঞ্চ ওপেনে সোনালি পোশাকে ঝলমলে ওসাকা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার ঢাকায় ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ব্যাপারে হাসপাতাল কতৃর্পক্ষের বক্তব্য ও গভীর দুঃখ প্রকাশ বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র ১০ বছর পর যমজ সন্তানের মা–বাবা হলেন আলোচিত তারকা দম্পতি