বিটিসি নিউজ ডেস্ক: পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা পালনে আজ আরাফাতের ময়দানে অবস্থান করছেন হাজিরা। সেখানকার মসজিদে নামিরা থেকে হজের মূল খুতবা পাঠ করেছেন মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।
সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় খুতবা সম্প্রচার করা হচ্ছে।

এসব কাজের তত্ত্বাবধান করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সি বিভাগের ভাষা ও অনুবাদ এজেন্সি।
এ বছর হজের এই খুতবার বাংলা অনুবাদ উপস্থাপন করেছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান।

তিনি পবিত্র মসজিদুল হারামের খুতবা অনুবাদ প্রকল্পের বাংলা বিভাগের পরিচালক।
তাঁর সঙ্গে অনুবাদক টিমে আরো রয়েছেন, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে পড়াশোনা করেছেন।
সা
মাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব চ্যানেল (Al-haramain-Sermons) বা (Sermons-Test/streams)-এর মাধ্যমে আরাফাতের খুতবার বাংলা অনুবাদ শোনা যাবে।
এ ছাড়া (manarat al haramain) ওয়েবসাইট থেকে বিগত বছরের খুতবা এবং এর অনুবাদও পাওয়া যাবে। #















