বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের ইস্ট ফ্ল্যান্ডার্স প্রদেশের বুগেনহাউট শহরের লেভেলক্রসিংয়ে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে বুগেনহাউট স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি লেভেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।
বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বুগেনহাউটে স্কুল বাস-ট্রেন দুর্ঘটনার খবরটি পেয়েছি। গভীর সমবেদনা ভুক্তভোগী ও তাদের প্রিয়জনদের প্রতি।’ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
বর্তমানে পুলিশ ও পাবলিক প্রসিকিউটর অফিস দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
এর আগে ২০২৫ সালেও এক দুর্ঘটনায় পাঁচজন মারা গিয়েছিল বলে জানা গেছে। #















