BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে পূর্ব বেকা উপত্যকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় ১২ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকে। এতে ভঙ্গুর যুদ্ধবিরতি ক্রমবর্ধমান চাপের মুখে পড়ছে।

মঙ্গলবার (২৬ মে) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গত সোমবার গভীর রাতে বেকা উপত্যকার মাশঘারা গ্রামে দখলদার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ধারাবাহিক হামলায় তারা বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননজুড়ে হিজবুল্লাহর ১০০টিরও বেশি অবকাঠামো ও সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়েছে।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননজুড়ে হিজবুল্লাহর বিরুদ্ধে আরো তীব্র হামলার অনুমোদন দিয়েছেন। হামলার অনুমোদনের পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী এই ব্যবস্থা নেয়।

এদিকে গত মাসে মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির ওপর আরো চাপ সৃষ্টি করল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ