BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে রুপা সিক্সটিন পরিবারের মিলনমেলা

মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে রুপা সিক্সটিন পরিবারের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই প্রত্যয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পুরোনো বছরের ব্যর্থতা ও ক্লান্তিকে বিদায় জানিয়ে নতুন স্বপ্ন ও সম্ভাবনার প্রত্যাশায় রাজশাহীর বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এরই অংশ হিসেবে মহানগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড়ে রুপা সিক্সটিন (জঁঢ়ধ-১৬) পরিবারের উদ্যোগে দিনব্যাপী বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান রুপা সিক্সটিনের বাসিন্দারা। ভবনটির অধিকাংশ ফ্ল্যাট মালিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

এছাড়াও এখানে বসবাস করেন ব্যাংক কর্মকর্তা, প্রকৌশলী ও চিকিৎসক।

নববর্ষ উপলক্ষে রাজশাহীবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভবনের বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

তাঁদের মধ্যে রয়েছেন, প্রফেসর ড. ফারজানা পারভীন, রুমানা জান্নাত, শাকিলা হোসেন, নাজনিন সুমনা, প্রফেসর ড. মর্জিনা খাতুন, শাকিলা ইসলাম, প্রফেসর ড. শাহনাজ বেগম, প্রফেসর ড. সোনিয়া শারমিন খান, শারমিন হুদা নূপুর, প্রফেসর ড. আমজাদ হোসেন, প্রফেসর ড. মতিয়ার রহমান, প্রফেসর ড. তোফাজ্জল হোসেন, প্রফেসর ড. আমীরুল ইসলাম, প্রফেসর ড. আসাদুল হক, প্রফেসর ড. নূরুল মোমেন এবং অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম।

তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস)-এর নির্বাচিত সহ-সভাপতি।

অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম বলেন, মুঘল সম্রাট আকবরের আমলে প্রবর্তিত ফসলি সন থেকেই বাংলা সনের সূচনা। সময়ের পরিক্রমায় এটি বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। গ্রামীণ মেলা, হালখাতা ও চৈত্রসংক্রান্তির গন্ডি পেরিয়ে নববর্ষ এখন শহর-গ্রামের সবার প্রাণের উৎসব।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। জাতিসত্তার পরিচয়কে ধারণ করে সকল সংকীর্ণতা পরিহার করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

আয়োজনে অংশ নেওয়া বাসিন্দারা জানান, এমন সম্মিলিত উদযাপন পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। নতুন বছরে শান্তি, সমৃদ্ধি ও মানবকল্যাণের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা হজ ক্যাম্প পরিদর্শন ও হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আটক-২১, হাতুড়ির আঘাতে অভিভাবক আহত