BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তামান্নার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি আদালতে খারিজ

তামান্নার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি আদালতে খারিজ

বিটিসি বিনোদন ডেস্ক: দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় ধাক্কা খেলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তাঁর করা ক্ষতিপূরণের আবেদন খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আদালতের ডিভিশন বেঞ্চের বিচারপতি পি ভেলমুরুগন ও বিচারপতি কে গোবিন্দরাজন থিলাকাভাডি আগের একক বিচারপতির রায় বহাল রাখে। ফলে ‘পাওয়ার সোপস লিমিটেড’-এর বিরুদ্ধে করা ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে শূণ্য হাতেই ফিরতে হল তামান্নাকে।

ঘটনার সূত্রপাত বেশ কিছু বছর আগে। তামান্নার দাবি, ২০০৮ সালের ৭ অক্টোবর তিনি পাওয়ার সোপস এর সঙ্গে একটি চুক্তি করেন, যার মেয়াদ ছিল ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত। ওই সময় পর্যন্ত সংস্থার পণ্য প্রচারের দায়িত্বে ছিলেন তিনি।

কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ ওঠে তাঁর তরফে। বিশেষ করে ২০১০ সালের শেষ দিকে অন্য একটি সংস্থার সঙ্গে কাজের আলোচনা চলাকালীন তিনি জানতে পারেন, পাওয়ার সোপস তখনও তাদের পণ্যের মোড়কে তাঁর ছবি ব্যবহার করছে। অভিযোগ, ২০১০ সালের নভেম্বর থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি হওয়া সাবানের প্যাকেটেও তাঁর ছবি ছিল।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২০১১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মূল সংস্থা এবং তাদের বিজ্ঞাপন বিভাগকে আইনি নোটিস পাঠান তামান্না। কিন্তু সন্তোষজনক জবাব না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি এবং ১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন।

তবে শেষ পর্যন্ত আদালত তার আবেদন খারিজ করে দেয়। একক বিচারপতির রায়কে বহাল রেখে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় হস্তক্ষেপের প্রয়োজন নেই। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা হজ ক্যাম্প পরিদর্শন ও হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আটক-২১, হাতুড়ির আঘাতে অভিভাবক আহত