বিশেষ প্রতিনিধি: ঢাকাস্থ জামালপুর সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জেলার কৃতিসন্তান সংসদ সদস্য ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্বে নিয়োজিতদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) প্যান প্যাসেফিক হোটেল সোনারগাঁও এ আয়োজিত অনুষ্ঠানে জামালপুর জেলা থেকে নির্বাচিত উপদেষ্টা, মন্ত্রী, সাংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসকদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
জানা গেছে, বর্তমানে প্রধান মন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নজরুল ইসলাম খান, বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য এ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, এ ই সুলতান মাহমুদ বাবু, মো: মোস্তাফিজুর রহমান বাবুল, মো: ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর জেলা প্রশাসক সাবেক প্রতিমন্ত্রী মো: সিরাজুল হককে সবংর্ধনা প্রদান করা হয়।
সমিতির কো সভাপতি লে. জে. সিনা ইবনে জামালী (অব.) সভাপতিত্বে স্বাগত এতে আয়োজক কমিটির আহবায়ক ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মহাসচিব মো: তারিকুল আজম, সাবেক মন্ত্রী পরিষদ সচিব, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম, সাবেক মন্ত্রী আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জামালপুনের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আহবায়ক কমিটির সদস্য সচিব সাদেক আকতার নেওয়াজী ও সমিতির কোষাধক্ষ্য মোনালিসা শারমিন সুস্মিতার সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা মন্ডলী, আজীবন সদস্যবৃন্দ, সরকারী ও বেসরকারী পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট প্রদান শেষে ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #















