BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ব্রাক ষস্বাস্থ্য কর্মসূচির ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবসরে র‍্যালি শেষে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন ডা. আ. স. মো: মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান,ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষা নিয়ন্ত্রণ প্রজেক্টের জেলা ব্যবস্থাপক মাসুদুর রহমান, প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট এর এলাকা ব্যবস্থাপক আব্দুল মান্নান শেখ, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শামীম রেজা, কর্মসূচি সংগঠক তাপস দেবনাথ, তাজকিয়া নওরিন, সোহাগ মিস্ত্রি, ইসমত জাহান প্রীতি সহ ব্র্যাকের অন্যান্য কর্মী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে ৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি? কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩ চুপিসারে বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক