BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির।

তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হতে পারে।

দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে, জানান হুমায়ুন কবির।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে ৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি? কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩ চুপিসারে বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক