BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালিতে ইরাকি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের

হরমুজ প্রণালিতে ইরাকি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ইরাকি জাহাজ চলাচলের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

এই পদক্ষেপকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে দেশটির নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় দপ্তর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, ইরাক এখন থেকে এই প্রণালিতে চলাচলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধের মুখে পড়বে না। তবে ‘শত্রু দেশগুলোর’ জন্য আগের মতোই কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে।

বিবৃতিতে ইরাকের প্রতি সম্মান জানিয়ে বলা হয়, দেশটি অতীতে মার্কিন উপস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের প্রতিরোধ সংগ্রাম প্রশংসার দাবি রাখে।

এদিকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এই সিদ্ধান্তের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন এবং যুদ্ধ এড়িয়ে চলার বাগদাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর হামলার পর ইরান প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ জোরদার করে এবং সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালিটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ‘শত্রুদের’ জন্য তা বন্ধই থাকবে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের তেল-গ্যাস রপ্তানি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প নতুন করে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইরান যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না আসে বা প্রণালি খুলে না দেয়, তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

তবে ইরান ট্রাম্পের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করে একে ‘অযৌক্তিক ও ভারসাম্যহীন’ মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে ৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি? কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩ চুপিসারে বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক