BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়ালের হারের দিনে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

রিয়ালের হারের দিনে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

বিটিসি স্পোর্টস ডেস্ক: অবনমনের শঙ্কায় থাকা দলের কাছে হেরে লা লিগায় শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১০ জনের আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা।

শনিবার আতলেতিকোর মাঠে ২-১ গোলের জয় পায় বার্সেলোনা।

ঘরের মাঠে ৩৯তম মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় আতলেতিকো। এর তিনি মিনিট পর মার্কাস র‌্যাশফোর্ডের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। যোগ করা সময়ের শেষ দিকে লামিনে ইয়ামালকে ফাউল করায় লাল কার্ড দেখেন আতলেতিকোর আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস গনসালেস।

৮৭তম মিনিটে বার্সেলোনার জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা রবের্ট লেভানডফস্কি।

৩০ ম্যাচে ২৫ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ৭৬। ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আতলেতিকো। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে ভিয়ারিয়াল।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আবার মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো। ম্যাচটি হবে কাম্প নউয়ে।

মায়োর্কার মাঠে ২-১ গোলে হারে রিয়াল।

প্রথমার্ধে পিছিয়ে পড়া আলভারো আরবেলোয়ার দলকে নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে সমতায় ফেরান এদের মিলিতাও। পেশির চোটে গত ডিসেম্বর থেকে মাঠের বাইরে থাকা এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদিন প্রথমবারের মতো মাঠে নামেন। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল হজম করে হেরে যায় লা লিগার সফলতম ক্লাবটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ের পর হারের মুখ দেখল রিয়াল। লিগে চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম হার। ৩০ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

অন্যদিকে এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসে ১৭ নম্বরে আছে মায়োর্কা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে ৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি? কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩ চুপিসারে বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক