BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার-১

কক্সবাজারে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার-১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে নকল বিদেশি মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ নকল মদ, তৈরির সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মোহন সেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) ভোরে কক্সবাজার সদর মডেল থানার একটি দল পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া এলাকার একটি ভবনে অভিযান চালায়।

ভবনটির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাসিন্দা এবং কার্তিক সেনের ছেলে।

পুলিশ জানায়, অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ (প্রায় ৫৫ লিটার), ৭৬টি খালি বিদেশি মদের বোতল, একটি ক্যাপ সিলিং মেশিন, একটি সিলার মেশিন এবং একটি হিট গান উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচটি জেরিক্যানে ১৬ দশমিক ৫ লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।

উদ্ধার হওয়া অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল স্টিকার, ৮ ফর্দ বারকোড স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সিল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে ৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি? কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩ চুপিসারে বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক