BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় ৯টি গরু ও ৭০ কেজি চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বনচৌকি বিওপির আমঝোল, দুর্গাপুর বিওপির বানিয়াটারী এবং মোগলহাট বিওপির চওড়াটারী এলাকায় পৃথক তিনটি বিশেষ টহল পরিচালনা করা হয়।

এ সময় ভারতীয় সীমান্ত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ জানায়। পরিস্থিতি বুঝতে পেরে তারা গরুগুলো ফেলে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে ৯টি গরু ও ৭০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দ করা গরুর মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা এবং চিনির মূল্য ১৪ হাজার ১০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ১২ লাখ ৬৪ হাজার ১০০ টাকা।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিটিসি নিউজকে বলেন, সীমান্তে চোরাচালান দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে ৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি? কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩ চুপিসারে বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক