BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাদের লাঠি আঘাতে আখতারুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা শাহিনুর -মতিন -নুরুজ্জামানের সাথে ভাতিজা আখতারুজ্জামানের জমি ও বসত বাড়ি নিয়ে মারামারি হয়। এ সময় চাচাদের লাঠি আঘাতে গুরুতর আহত হয় ভাতিজা আখতারুজ্জামান।

শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক চাচাকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরে রফিকুল ইসলামে পুত্র আখতারুজ্জামানের সাথে তার চাচাশাহিনুর -মতিন -নুরুজ্জামানের বিরোধ চলে আসছে।

বৃহস্পতিবার বিকালে তাছাড়া ওই ঘটনার জের ধরে ভাতিজা আখতারুজ্জামানের উপর হামলা চালায়।

হামলায় আখতারুজ্জামান গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আর সকালে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিন নামে এক চাচাকে গ্রেপ্তার করেছেন।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলার প্রস্তুতি চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে ৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি? কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩ চুপিসারে বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক