BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলজুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলজুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে ইসরায়েলের দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে শুক্রবার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে দেশটির উত্তরাঞ্চলে দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিবের জরুরি সেবা কর্তৃপক্ষ।

ইসরায়েলি সেনাবাহিনী অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। ক্ষেপণাস্ত্র আঘাতের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

এর কিছুক্ষণ পর ইসরায়েলে একই ধরনের আরও একটি সতর্কবার্তা জারি করা হয়।

প্রাথমিক সতর্কবার্তা বা সাইরেন বাজার পর ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো জরুরি কল আসেনি।

তবে দ্বিতীয় সতর্কবার্তার পর তারা জানায়, দেশটির উত্তরাঞ্চলে দুই ব্যক্তি আহত হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধারকারীরা জানান, শেল বা বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে এক ৩৪ বছর বয়সী নারী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামরিক বাহিনীর সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে ইসরায়েলজুড়ে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর নেইমারের বিরুদ্ধে ৩ অভিযোগ: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ: অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে ৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি? কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ‘মনস্টার ট্রাক’, নিহত-৩ চুপিসারে বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক