BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বোমাং রাজপরিবারের রাজপুত্র চ হ্লা প্রু জিমির সাথে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের মতবিনিময়

বোমাং রাজপরিবারের রাজপুত্র চ হ্লা প্রু জিমির সাথে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল বান্দরবান পার্বত্য জেলার বোমাং রাজপরিবারের সদস্য ও বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি চ হ্লা প্রু জিমির সাথে রবিবার, সন্ধ্যায় বান্দরবান সদরের বোমাং রাজপরিবারের বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজায়নের উদ্যোগ সফল করতে গ্রীন রোড শো : চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার কর্মসূচির বিস্তারিত আলোচনা করেন।

এ সময় বোমাং রাজপরিবারের সদস্য চ হ্লা প্রু জিমি বলেন, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স পরিবেশ আন্দোলনে সাহসী কর্মসূচি গ্রহণ করায় বান্দরবানবাসীর পক্ষ থেকে অভিনন্দন।

তিনি গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের রোড শো কর্মসূচির বান্দরবানের উদ্বোধনী অনুষ্ঠান বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে সম্পন্ন করার আহ্বান জানান এবং একই সাথে বোমাং রাজপরিবারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় বোমাং রাজপুত্র আরো বলেন, বান্দরবান পার্বত্য জেলা প্রকৃতির নৈসর্গিক এলাকা হওয়ার পরেও দিনদিন ক্রমান্বয়ে পাহাড় সাবাড় ও বন উজাড় হওয়ার ফলে বান্দরবান পার্বত্য পার্বত্য জেলা গৌরব হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের গ্রীন রোড শো কর্মসূচি ব্যাপক সাড়া ফেলবে বলে আশা রাখছি।

এ সময় সাক্ষাৎকালে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (এডমিন) আকতার হোসাইন নিজামী, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পেছনের দরজা দিয়ে বিশ্বকাপ প্রবেশের সুযোগ নিতে চায় সুইডেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত