BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

একদিনে লেবাননের আরও ৫০ এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল

একদিনে লেবাননের আরও ৫০ এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ও পূর্ব লেবাননের প্রায় ৫০টি শহর, উপজেলা ও গ্রামের মানুষকে মাত্র একদিনের ব্যবধানে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এসব এলাকায় ইসরায়েলি বাহিনী যেকোনো সময় বড় ধরনের হামলা চালিয়ে দখলে নিতে পারে।

বুধবার (২৭ মে) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল প্রায় ১০ ঘণ্টা ধরে একের পর এক সতর্কবার্তা জারি করে ইসরায়েলি সামরিক বাহিনী।

তারা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়, যার ফলে স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবচেয়ে বড় এবং কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে দক্ষিণ লেবাননের প্রধান শহর নাবিতাহের বাসিন্দাদের। সেখানে পুরো শহরের মানুষকে একযোগে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঝুঁকিতে থাকা সব এলাকার মানুষকে সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত জাহরানি নদীর উত্তরে চলে যেতে হবে।

এই আকস্মিক ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মানুষ তীব্র আতঙ্কে দ্রুত ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ছেন।

বাসিন্দাদের কেউ গাড়িতে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ কেউ কেবল অতিপ্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিয়ে পায়ে হেঁটে নিরাপদ স্থানের দিকে ছুটে যাচ্ছেন।

ইসরায়েলের প্রকাশ করা এই উচ্ছেদ তালিকায় দক্ষিণ লেবাননের বহু সুপরিচিত শহর ও গ্রামের নাম রয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো জেবশিত, কফর সির, মাজদাল সিলম, মারাকা, জুয়াইয়া এবং দেইর কিফা।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এত অল্প সময়ের মধ্যে এত বিশালসংখ্যক মানুষকে এলাকা ছাড়ার এই নির্দেশ চলমান পরিস্থিতির চরম ভয়াবহতার দিকেই ইঙ্গিত করছে।

এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে আরও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পেছনের দরজা দিয়ে বিশ্বকাপ প্রবেশের সুযোগ নিতে চায় সুইডেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত