BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

বর্ণিল আয়োজনে রাজশাহীতে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ

প্রেস বিজ্ঞপ্তি: “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩।

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এ বর্ষবরণ অনুষ্ঠান।

মঙ্গলবার সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বৈশাখী মেলার।

বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় বর্ষবরণের অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাসহ নগরীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে জড়ো হন। পালকি, ব্যানার-ফেস্টুন ও বাঙালিয়ানা ঐতিহ্যের নানা উপকরণে সাজানো শোভাযাত্রাটি নগরজুড়ে সৃষ্টি করে এক উৎসবমুখর আবহ।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বহু প্রতীক্ষিত টাঙ্গাইলের পূর্বাঞ্চলের ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পঞ্চগড়ে চিকিৎসককে মারপিটের ঘটনায় পিতাপুত্র গ্রেফতার ব্রহ্মপুত্র ও তিস্তার চরাঞ্চল: নদীভাঙন, দারিদ্র্য ও অবহেলার মাঝেও স্বপ্ন দেখে চরেরশিশুরা প্লাস্টিক সামগ্রির ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির খেলনা, সংকটে লালমনিরহাটের মৃৎশিল্পীরা রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, মাথায় ৫ সেলাই সিংড়ায় ইউএনও’র সাঁড়াশি অভিযানে ১২টা ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ শহীদ জিয়া জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করতে দেশে খাল খনন শুরু করেছিলেন – হুইপ দুলু আকাশসীমা আংশিক খুলে ছয় বিমানবন্দর চালু করলো ইরান