BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বহু প্রতীক্ষিত টাঙ্গাইলের পূর্বাঞ্চলের ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বহু প্রতীক্ষিত টাঙ্গাইলের পূর্বাঞ্চলের ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই মানুষের কল্যাণে কাজ শুরু করে দিয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ ইতিমধ্যে শুরু হয়েছে। গুরুত্ব বিবেচনায় এনে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে।

আজ দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকায় ঝিনাই নদীর উপর নির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঝিনাই নদীর উপর ২৮২ মিটারের গ্রাডার ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৮ টাকা।

এই ব্রিজটি নির্মাণ হওয়ায় বাসাইল উপজেলার উত্তরাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ এখন সরাসরি টাঙ্গাইল জেলা শহরে যাতায়াত করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকলিমা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর নবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহীন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।

ব্রিজ উদ্বোধনের পর মন্ত্রী স্থানীয় বিএনপির কর্তৃক আয়োজিত জনসভায় বক্তৃতা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ৮৪ বাঁক ও ১১ লেভেল ক্রসিং যেন মরণ ফাঁদ বহু প্রতীক্ষিত টাঙ্গাইলের পূর্বাঞ্চলের ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পঞ্চগড়ে চিকিৎসককে মারপিটের ঘটনায় পিতাপুত্র গ্রেফতার ব্রহ্মপুত্র ও তিস্তার চরাঞ্চল: নদীভাঙন, দারিদ্র্য ও অবহেলার মাঝেও স্বপ্ন দেখে চরেরশিশুরা প্লাস্টিক সামগ্রির ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির খেলনা, সংকটে লালমনিরহাটের মৃৎশিল্পীরা রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, মাথায় ৫ সেলাই সিংড়ায় ইউএনও’র সাঁড়াশি অভিযানে ১২টা ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ শহীদ জিয়া জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করতে দেশে খাল খনন শুরু করেছিলেন – হুইপ দুলু