BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে চিকিৎসককে মারপিটের ঘটনায় পিতাপুত্র গ্রেফতার

পঞ্চগড়ে চিকিৎসককে মারপিটের ঘটনায় পিতাপুত্র গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ সঞ্জয় কুমার রায়কে মারপিটের ঘটনায় বেলাল হোসেন (৪১) ও নয়নকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।শনিবার বিকালে সদর থানায় এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য দেন অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।

তিনি বলেন,জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ সঞ্জয় কুমার রায়, জিমি আক্তার নামে এক রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার কৃত আসামীরা আক্রমন করে ও এলোপাতারীভাবে কিলঘুষি দেয়।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ১৭ এপ্রিল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষন বদিউজ্জামান বাদী হয়ে দুইজনসহ আরো ১০-১৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে।

আসামী বেলাল হোসেন সদরের ঝিটকিকুরা এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। নয়ন বেলাল হোসেনের ছেলে।আসামীরা একে অপরের পিতাপুত্র।

এজাহার সূত্রে জানা যায়, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গত ১৬ এপ্রিল সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জরুরি বিভাগে ডাঃ সঞ্জয় কুমার রায় মেডিকেল অফিসার হিসেবে চিকিৎসা প্রদানের কাজে নিয়োজিত ছিল।

দুপুরে সদরের রাজনগর এলাকার মশিউর রহমানের মেয়ে জিমি আক্তার (১৮) ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছিল।

বিকালে জিমি আক্তারের শশুর বেলাল হোসেনসহ ১০/১৫ জন উৎশৃঙ্খল ব্যক্তি আক্রমনাত্মক ভাবে জরুরী বিভাগে প্রবেশ করে, আসামী বেলাল হোসেন ডাঃ সঞ্জয় কুমার রায়কে বলে যে, আমি পেশায় একজন পল্লী চিকিৎসক।

জিমি আক্তার কে যে স্যালাইনটি ভুল ভাবে পুশ করা হয়েছে এতে রোগির ক্ষতির কারন হতে পারে বলে ডাঃ সঞ্জয় কুমার রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করে সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে পরিস্থিতি অশান্ত করলে এরই একপর্যায়ে আসামীগণ চিকিৎসককে আক্রমন করিয়া এলোপাতারি বুকে কিলঘুষি মারে।

আসামী বেলাল হোসেন বলেন, রোগির চিকিৎসা চলাকালীন সময়ে বেগতিক অবস্থা দেখে ঠিক থাকতে না পেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে এরজন্য আমি ক্ষমা চেয়েছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ৮৪ বাঁক ও ১১ লেভেল ক্রসিং যেন মরণ ফাঁদ বহু প্রতীক্ষিত টাঙ্গাইলের পূর্বাঞ্চলের ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পঞ্চগড়ে চিকিৎসককে মারপিটের ঘটনায় পিতাপুত্র গ্রেফতার ব্রহ্মপুত্র ও তিস্তার চরাঞ্চল: নদীভাঙন, দারিদ্র্য ও অবহেলার মাঝেও স্বপ্ন দেখে চরেরশিশুরা প্লাস্টিক সামগ্রির ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির খেলনা, সংকটে লালমনিরহাটের মৃৎশিল্পীরা রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, মাথায় ৫ সেলাই সিংড়ায় ইউএনও’র সাঁড়াশি অভিযানে ১২টা ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ শহীদ জিয়া জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করতে দেশে খাল খনন শুরু করেছিলেন – হুইপ দুলু