বিটিসি নিউজ ডেস্ক: তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬’ (এডিএফ)-এর সাইডলাইনে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কিরগিজস্তানের রাষ্ট্রপতির বিশেষ দূত ও রাষ্ট্রপতি প্রশাসনের উপ-প্রধান আজামত কাদিরালিয়েভ।
শুক্রবার (১৭ এপ্রিল) ফোরামের উদ্বোধনী দিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মধ্য এশিয়ার এই দেশটির বিশেষ দূতের সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।
উল্লেখ্য, তিন দিনব্যাপী (১৭-১৯ এপ্রিল) আয়োজিত এবারের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের মূল প্রতিপাদ্য হলো ‘ম্যাপিং টুমরো, ম্যানেজিং আনসার্টেনিটিজ’। এই ফোরামে বিশ্বের ২০টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান এবং অর্ধশতাধিক মন্ত্রী অংশ নিচ্ছেন। #















