BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের ওপর আজ ‘সবচেয়ে বড় হামলা প্যাকেজ’ চালাবে যুক্তরাষ্ট্র : পিট হেগসেথ

ইরানের ওপর আজ ‘সবচেয়ে বড় হামলা প্যাকেজ’ চালাবে যুক্তরাষ্ট্র : পিট হেগসেথ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরাইলি বিমান হামলায় যুক্তরাষ্ট্র আজ ‘এযাবৎকালের বৃহত্তম হামলা প্যাকেজ’ চালাবে। পেন্টাগনের এক ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এমন কথা বলেছেন।

অভিযানের ১৯তম দিনে হেসগেথ বলেন, ‘এখন পর্যন্ত আমরা ইরান এবং এর সামরিক অবকাঠামো জুড়ে ৭,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। এটা নিখুঁতভাবে প্রয়োগ করা অপ্রতিরোধ্য শক্তি। আবারও, গতকালের মতোই আজকের হামলাটিও হবে এখন পর্যন্ত সবচেয়ে বড়।’

মার্কিন গণমাধ্যমে এই সংঘাত একটি ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হতে পারে বলে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তার জবাবে হেসগসেথ বলেন, ‘এর চেয়ে বড় মিথ্যা আর কিছু হতে পারে না।’ এই অভিযানকে ‘লেজার-ফোকাসড’ বলেও অভিহিত করেন তিনি।

হেগসেথ আরও বলেন, যুদ্ধের উদ্দেশ্য হলো ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপক এবং ইরানের প্রতিরক্ষা শিল্প ভিত্তি ধ্বংস করা, যাতে তারা তা পুনর্গঠন করতে না পারে। তাদের নৌবাহিনী ধ্বংস করা এবং এটা নিশ্চিত করা যে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়।

এদিকে, ডনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে, চলমান সামরিক অভিযান ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে এবং দেশটির সাবমেরিন বহরকে কার্যকরভাবে নির্মূল করা হয়েছে।

হেগসেথ আরও বলেছেন, সামরিক অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলার ফলে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি বড় আকারের হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা এই সংঘাত আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। বলেন এই মার্কিন কর্মকর্তা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লেবাননে ধর্মীয় স্কুলে হামলা, যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন স্পিকারের মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড চাঁদপুরে জাটকা ধরায় দুই মাসে ৭ শতাধিক জেলের কারাদণ্ড বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ইরানের ‘প্রাকৃতিক অধিকার’: পার্লামেন্টের উপ-স্পিকার ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র