BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কিংবা এই অঞ্চলে ওয়াশিংটনের মিত্রদের রক্ষা করতে অক্ষম।

শুক্রবার (১ মে) এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এক্স-এ দেওয়া এক পোস্টে মোজতবা লিখেছেন, ‘আমেরিকার ভুয়া সামরিক ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা দেওয়ারই সক্ষমতা নেই, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অনুচরদের নিরাপত্তা দেওয়া তো দূরের কথা।’

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, পারস্য উপসাগরের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই।

এদিকে, ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচির টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্ট অনুসারে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন।

পোস্টটিতে বলা হয়েছে, মিশর, ইরাক, কাতার ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পাশাপাশি তুরস্ক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন আরাঘচি।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘যুদ্ধ ও আগ্রাসনের অবসান ঘটানোর’ বিষয়ে ইরানের অবস্থান ও সবশেষ উদ্যোগগুলো সম্পর্কে তাদের অবহিত করেছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ লেবাননে ধর্মীয় স্কুলে হামলা, যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন স্পিকারের মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড চাঁদপুরে জাটকা ধরায় দুই মাসে ৭ শতাধিক জেলের কারাদণ্ড