BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ইরানের ‘প্রাকৃতিক অধিকার’: পার্লামেন্টের উপ-স্পিকার

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ইরানের ‘প্রাকৃতিক অধিকার’: পার্লামেন্টের উপ-স্পিকার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা তাদের প্রাকৃতিক অধিকার বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার আলি নিকজাদ। গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি তার আগের অবস্থানে আর ফিরে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১ মে) বার্তাসংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উপ-স্পিকার বলেছেন, ‘হরমুজ প্রণালি কোনো আন্তর্জাতিক জলপথ নয়। এটি ইরানের অধিকার… আর আমরা আমাদের এই বৈধ অধিকারের প্রতি দৃঢ় থেকে দৃঢ় প্রতিজ্ঞ।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। যুদ্ধের একেবারে শুরুতেই হরমুজ বন্ধ করে দেয় ইরান। যুদ্ধে হামলা ও পাল্টা হামলার মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যা এখনো চলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ লেবাননে ধর্মীয় স্কুলে হামলা, যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন স্পিকারের মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড চাঁদপুরে জাটকা ধরায় দুই মাসে ৭ শতাধিক জেলের কারাদণ্ড বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ইরানের ‘প্রাকৃতিক অধিকার’: পার্লামেন্টের উপ-স্পিকার