BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পারস্য উপসাগরে আটকা ৫২ ফরাসি জাহাজ

পারস্য উপসাগরে আটকা ৫২ ফরাসি জাহাজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৫২টি ফরাসি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো।

ফরাসি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাবারো বলেন, ‘পারস্য উপসাগরে বর্তমানে ৫২টি এবং লোহিত সাগরে ৮টি জাহাজ অবস্থান করছে। আমরা এই জাহাজগুলোর ক্রুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি, কারণ সেখানে বেশ কিছু ফরাসি নাবিক রয়েছেন।’

ইরানে গত শনিবার হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা শুরু করে ইরান। এই পরিস্থিতি হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এই পথ দিয়েই বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়ে থাকে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ