বিশেষ (ঢাকা) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাত শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও জামাতে অংশ নেন।

ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

















