BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের হামলায় পিছু হটতে বাধ্য হয় মার্কিন রণতরী : আইআরজিসি

ইরানের হামলায় পিছু হটতে বাধ্য হয় মার্কিন রণতরী : আইআরজিসি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, বাহরাইনের মার্কিন নৌসম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পিছু হটতে বাধ্য হয়েছে।

জেনারেল নায়েনি আরো নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে।

এক ঘটনায়, ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হন।

এ ছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আইআরজিসি জানিয়েছে, তাদের অপারেশন ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে।

আইআরজিসি আরো জানায়, ইরানি নৌবাহিনী ইউএসএস আব্রাহাম লিংকনে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০-৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হিসেবে অপারেশন ‘ট্রু প্রমিজ ৪’ পরিচালিত হচ্ছে।

আইআরজিসি বলেছে, এই অভিযানের মাধ্যমে ইরানি সেনারা তাদের সামরিক ক্ষমতা প্রমাণ করেছে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব কমানোর লক্ষ্যে কার্যক্রম চালিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ