বিশেষ (ঢাকা) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে দলীয় সিনিয়র নেতাদের নিয়ে প্রয়াত মা-বাবার কবর জিয়ারত করেন তিনি।
এরপর বনানী কবরস্থানে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তিনি।
এর আগে সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করেন।
এ সময় প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মুসলমানরা অংশ নেন।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুতবা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

















