BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাময়িকভাবে বন্ধ হচ্ছে দুবাইয়ের আইকনিক হোটেল ‘বুর্জ আল আরব’ 

সাময়িকভাবে বন্ধ হচ্ছে দুবাইয়ের আইকনিক হোটেল ‘বুর্জ আল আরব’ 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ের আকাশচুম্বী স্থাপত্য ও বিলাসের অনন্য প্রতীক ‘বুর্জ আল আরব’ বড় ধরনের সংস্কার কাজের জন্য সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে।

জুমেইরাহ গ্রুপের মালিকানাধীন এই বিশ্বখ্যাত হোটেলটি অন্তত ১৮ মাস বা দেড় বছর পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে না বলে জানানো হয়েছে।

১৯৯৯ সালে যাত্রা শুরুর পর দীর্ঘ ২৬ বছরের ইতিহাসে এটিই হতে যাচ্ছে হোটেলটির প্রথম এবং সবচেয়ে বড় সংস্কার কার্যক্রম। খবর সামাটিভির।

মঙ্গলবার (১৪ এপ্রিল) হোটেলটির মালিক জুমেইরাহ গ্রুপ এক বিবৃতিতে জানায়, সংস্কার কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এই মেগা প্রকল্পের নকশা ও অভ্যন্তরীণ কারুকাজের তত্ত্বাবধান করবেন প্যারিসভিত্তিক প্রখ্যাত ইন্টেরিয়র স্থপতি ত্রিস্তান অর।

তবে সংস্কার চলাকালীন হোটেলের পুরো কার্যক্রম কি সম্পূর্ণ বন্ধ থাকবে, নাকি আংশিকভাবে চালু থাকবে—সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

হোটেলের একজন কর্মীর বরাতে জানা গেছে, যাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল, তাদের জুমেইরাহ গ্রুপের কাছাকাছি অন্যান্য বিলাসবহুল হোটেলে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। সংস্কারের জটিলতার ওপর ভিত্তি করে বন্ধ থাকার এই দেড় বছরের সময়সীমা আরও বাড়তে বা কমতে পারে।

পালতোলা নৌকার আদলে তৈরি ৩২১ মিটার উচ্চতার এই হোটেলটি দুবাইয়ের পর্যটন শিল্পের প্রধান আকর্ষণ। জুমেইরাহ গ্রুপের সবচেয়ে দামি এই সম্পত্তিটি বিশ্বজুড়ে ‘সেভেন স্টার’ হোটেল হিসেবেই সমধিক পরিচিত।

উল্লেখ্য, গত মার্চের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরানের একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় ধ্বংসাবশেষের আঘাতে হোটেলের বাইরের অংশে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছিল।

তবে জুমেইরাহ গ্রুপ জানিয়েছে, এই দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার কাজটির সঙ্গে ড্রোন হামলার ঘটনার কোনো সরাসরি সম্পর্ক নেই। এটি অনেক আগে থেকেই পরিকল্পিত একটি প্রকল্প ছিল। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ