BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইকুয়েডরে মহাসড়ক থেকে ছিটকে পড়ল বাস, নিহত-১৪

ইকুয়েডরে মহাসড়ক থেকে ছিটকে পড়ল বাস, নিহত-১৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আন্দিজ পর্বতমালা সংলগ্ন আজুয়ায় প্রদেশের একটি পাহাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) আজুয়ায় প্রদেশের কুয়েনকা-মলেতুরো মহাসড়কের এল-চোরো ব্রিজের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে চলতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

ইকুয়েডরের জরুরি সেবা সংস্থা ইসিইউ৯১১সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনাকবলিত বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে বিভিন্ন উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আজুয়ায়ের রাজধানী কুয়েনকা ইকুয়েডরের অন্যতম জনবহুল ও পাহাড়ি শহর। এই অঞ্চলের আঁকাবাঁকা পাহাড়ি পথগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৩৭৩ জন নিহত হয়েছিলেন, যা দেশটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। চালকদের অসতর্কতা, দ্রুতগতি এবং দুর্গম পাহাড়ি রাস্তার কারণে চলতি বছরেও প্রাণহানির এই ধারা অব্যাহত রয়েছে। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ