BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মো: রতন (৩৮ ) নামের এক মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে আদমদীঘির উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম এই রায় দেন।

দন্ডপ্রাপ্ত মো: রতন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির কোলাদীঘি গ্রামের আব্দুল মজিদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে মো: রতন নামের মাদক কারবারিকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করেন।

এছাড়া তাদর নিকট থেকে জব্দ করা ট্যাপেন্টাডল ঘটনাস্থলেই ধ্বংস করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ