BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার হরমুজে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের 

এবার হরমুজে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও নজরদারির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলে ওয়াশিংটন ‘পুলিশের’ ভূমিকা পালন করতে চাইলে তাদের যুদ্ধজাহাজগুলো সাগরে ডুবিয়ে দেওয়া হবে। খবর এএফপির।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের এই জলপথ নিয়ে চরম উত্তেজনা চলছে। হামলার পরপরই তেহরান প্রণালিটি বন্ধ করে দেয় এবং বর্তমানে মার্কিন নৌবাহিনী সেখানে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসিন রেজাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। এটি কি আপনাদের কাজ? যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর কাজ কি কেবল পাহারা দেওয়া?

তিনি মার্কিন সামরিক কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, অবরোধ কার্যকর করতে প্রণালিতে অবস্থান করা জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই সাগরের তলদেশে চলে যেতে পারে।

মোহসিন রেজাই ইরানের সামরিক অঙ্গনে এক অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী নাম। তিনি দেশটির এলিট বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার-ইন-চিফ। ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় এই বাহিনীর নেতৃত্ব দিয়ে তিনি অবসরে গিয়েছিলেন।

তবে গত মাসে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির অনুরোধে তিনি অবসর ভেঙে পুনরায় সক্রিয় হয়েছেন এবং সামরিক উপদেষ্টার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

বিশ্বের মোট খনিজ তেলের একটি বিশাল অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারির হামলার পর থেকে এই পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ