BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন রাজশাহী বিভাগের সমন্বয়ক মোহাম্মদ শাহাদাত এবং জেলা সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আহমেদ।

শনিবার দুপুরে নগর ভবনে বিডি ক্লিন রাজশাহীর নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। রাসিক প্রশাসক বিডি ক্লিনকে রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে সবসময় পাশে থাকার আহবান জানান।

এ সময় তারা জানান, বিডি ক্লিনের মূল লক্ষ্য যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার মানসিকতা পরিবর্তন করে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তরুণদের নিয়ে সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক ও পরিবেশবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে তারা বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও কর্মশালার আয়োজন করে। পরিচ্ছন্ন কার্যক্রমে নাগরিকদের জনসচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি তারা প্রশাসক মহোদয়কে অবহিত করেন। এ সময় নগরীর পরিচ্ছন্নতা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান