BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ৪৬৫ গ্রাহকের হাতে ১ কোটি ৪৭ লাখ টাকার চেক তুলে দিল পপুলার লাইফ

রাজশাহীতে ৪৬৫ গ্রাহকের হাতে ১ কোটি ৪৭ লাখ টাকার চেক তুলে দিল পপুলার লাইফ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক আস্থা ও প্রতিশ্রুতি রক্ষার ধারাবাহিকতায় রাজশাহীতে ১ কোটি ৪৭ লাখ টাকার দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসি। শুক্রবার নগরীর হোটেল স্টার ইন্টারন্যাশনাল-এ আয়োজিত অনুষ্ঠানে মোট ৪৬৫ জন মেয়াদপূর্ত পলিসিধারীর হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিএম ইউসুপ আলী। তিনি বলেন, “গ্রাহকের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সময়মতো দাবির অর্থ পরিশোধের মাধ্যমে আমরা সেই আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর।

এছাড়াও উপস্থিত ছিলেন, (ব্রাঞ্চ কন্ট্রোল) ও একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, প্যানেল আইনজীবী ও রাজশাহী মহানগর প্রেসক্লাব-এর সভাপতি রজব আলী, আল-আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক হাফিজুর রহমান মিলু এবং মোসাদ্দেকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাইম।

বক্তারা বলেন, সময়মতো দাবি পরিশোধ গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বীমা শিল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করে। চেকপ্রাপ্ত গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের সেবার মান ও স্বচ্ছতার প্রশংসা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত