বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাঙালির অবিচ্ছেদ্য প্রাণের উৎসব বর্ষবরণ ও পয়লা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে পান্তা ভাতের আয়োজন করা হয়।
পরে উপজেলা বিজয় মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #















